Activities
কার্যক্রম
দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে সাইকেল পার্কিং এর সুব্যবস্থা রাখতে হবে
দ্রুত পর্যটন প্রবৃদ্ধি অর্জনে তারুণ্যেকে যদি সাইক্লিং উৎসাহিত করা যায়, এশিল্পে সহজ ও সাশ্রয়ী নিরাপদ ভ্রমণ অন্তর্ভুক্তি হলে বিশ্ব দরবারে পরিচিত হবে সম্ভাবনাময় বাংলাদেশ। এদেশ আজ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বে দ্রুত বর্ধিত অর্থনীতির একটি দেশ। অনেক আগেই ৬ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের বৃত্ত থেকে বেরিয়ে…
জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্প নয় দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা
আজ ২১ মে ২০২১,শুক্রবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে “জীববৈচিত্র্য সুরক্ষায় আমরা সহযাত্রী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান “বারসিক” যৌথভাবে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করে। পবার চেয়ারম্যান জনাব আবু নাসের খানের সভাপতিত্বে এবং বারসিক পরিচালক জনাব পাভেল পার্থের সঞ্চালনায় এই আলোচনা অনুষ্ঠানে সাতক্ষীরা,…
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভাবগাম্ভীর্য পরিপন্থী উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করতে হবে
দম বন্ধ করা ইমারতে ঠাসা এই শহরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য মানুষের যাওয়ার জায়গা নেই কোথাও। রাজধানীর জনসংখ্যা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়েনি নগর উদ্যান। যেগুলো আছে তার অবস্থাও জরাজীর্ণ। ঢাকা শহরে যে কয়টি সবুজ বলয় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রমনা পার্ক- সোহরাওয়ার্দী উদ্যান- ঢাকা বিশ্ববিদ্যালয়- প্রকৌশল বিশ্ববিদ্যালয়।…
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক রক্ষার জন্য চাই সমন্বিত উদ্যোগ
বাংলাদেশের রয়েছে কয়েক হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। প্রত্নতাত্ত্বিক জরিপ, অনুসন্ধান ও উৎখননের মাধ্যমে অদ্যবধি এ ঐতিহ্যের কিছুটা উদ্ধার করা সম্ভব হলেও অজানা রয়ে গেছে অনেক কিছুই। অন্যদিকে ভূমির উপরিভাগে বিদ্যমান নিদর্শন কিংবা খননে উন্মোচিত ঐতিহ্যগুলোও প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই প্রত্নতাত্ত্বিক ও জরিপ ও উৎখননের পাশাপাশি…
ঐতিহাসিক লালবাগ কেল্লা দখল চলছে, সংশ্লিষ্ট অধিদপ্তরের নিরবতায় অনেক প্রশ্ন
ঐতিহাসিক লালবাগ কেল্লা দখল করে সীমানার মধ্যেই যে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে তা সম্পূর্ন অবৈধ ও প্রতœসম্পদ সংরক্ষণ আইনের পরিপন্থী। সরকারী দায়ীত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিদের সামনেই এ দখল কার্যক্রম চলছে। প্রতœতত্ত্ব অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা ভুলে গেছেন যে সরকারি কোষাগার থেকে তাদের বিভাগ চালানো এবং এ স্থাপনাগুলো সংরক্ষণের জন্য যে বিপুল পরিমাণ…
পুরানো কারাগারের স্থানে বাণিজ্যিক ভবন নয়, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণসহ
পুরানো কারাগারের স্থানে বাণিজ্যিক ভবন নয়, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণসহ খেলার মাঠ, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠান চাই। নাজিমুদ্দিন রোড়স্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার দেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ কারাগার। ঐতিহাসিক এই কারাগার থেকে বন্দীদের কেরাণীগঞ্জে নবনির্মিত কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। স্থানান্তর পরবর্তী এই জায়গা বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঐতিহ্য…
